বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন হিরো আলম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫০ ১২ মে ২০১৯
শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন সিডি ব্যবসায়ী থেকে ‘তারকা’ বনে যাওয়া হিরো আলম। ১১ মে শনিবার বগুড়া প্রেসক্লাবে তিনি সাংবাদিকদের একথা জানান।
হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ (সদর) আসনটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। আমার বাড়ি সদর উপজেলায় হলেও গত নির্বাচনে তার (খালেদা) প্রতি সম্মান দেখিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু অনিয়মের কারণে ভোট বর্জন করি। এবার সদর আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে খালেদা জিয়া নেই। তাই প্রার্থী হবো।
তিনি বলেন, ‘সম্প্রতি জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছি। আগামী ২৪ জুন বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আমি পার্টির মনোনয়ন চেয়েছি। পার্টি আমাকে সমর্থন না দিলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো।’
গত সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সিংহ প্রতীকে ৬৩৮ ভোট পেয়ে জামানত হারান হিরো আলম।
এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও কারচুপির কারণে হেরে যাই। প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কারচুপি করে। আমাকে প্রকাশ্যে মারধর করা হয়। তাই বাধ্য হয়ে আমি নির্বাচন বর্জন করি। আশা করছি, এবার নির্বাচনে ভালো ফলাফল করবো।’
গত ৬ মার্চ হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী সাদিয়া বেগম সুমিকে নির্যাতনের অভিযোগ এনে বগুড়া সদর থানায় মামলা করেন সুমির বাবা সাইফুল ইসলাম খোকন। এদিন একই থানায় মামলা করতে গেলে হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে ১৮ এপ্রিল ৪৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান হিরো আলম।
এ ব্যাপারে হিরো আলম বলেন, এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। থানায় আমাকে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে গ্রেফতার করে। তুচ্ছ ঘটনায় আমাকে জেলভোগ করতে হয়েছে। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে সুখেই আছি। ২-১ দিনের মধ্যে ঢাকায় ফিরবো।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



